# অর্পিতা ১৫

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-07-07T02:58:22+00:00
- Updated: 2014-07-07T02:58:22+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%ab/

---

আমাকে আপনি চিনবেন না । গত কাল রাতে রাস্তায় একটা ডায়রী পেয়েছিলাম সেখানে আপনার মোবাইল নম্বর ছিল । তাই ফোন দিলাম ।

কিন্তু আমার তো কোন ডায়রী হারায় নি ।

হ্যাঁ ডায়েরিটা আপনার নয় তবে আপনার কাছের কারও । আপনার নাম তো জয় তাই না ?

হ্যাঁ

তাহলে ঠিকই আছে ।  
আপনি দড়াটানা মোড়ে আসুন ।

ঠিক আছে ।

কার ডায়রি কে জানে !!

আধা ঘন্টা পর………

জয় ডায়রি টা হাতে পেয়েছে ।

একি এটা তো অর্পিতার ডায়রি !!!!  
এখানে কি ভাবে এল ??

একটু ভাবতেই ব্যাপার টা জলের মত পরিষ্কার হয়ে গেল । গতকাল একসিডেন্ট করার পর হয়তো ওর ব্যাগটা হারিয়েছে । কেউ পেয়ে টাকা পয়সা সব নিয়েছে ডায়রি টা ফেলে দিয়েছে ।

অন্যের ডায়েরি পড়া যদিও ঠিক নয় । কিন্তু অর্পিতা তো আমার পর নয় । সে আমার সবচেয়ে আপন । ডায়রি পড়ার লোভ সামলাতে পারলাম না ।

এক নিঃশ্বাসে পুরোটা শেষ করলাম ।  
অর্পিতা আমাকে এত ভালবাসে !!কিন্তু কখনও সেটা প্রকাশ করেনি !!  
এজন্যই হয়ত লোকে বলে মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফোটে না ।

প্রথম দেখার দিন হতে সব কিছু ও লিখে রেখেছে ।  
আমি সত্যিই ওর চোখের ভাষা বুঝতে পারিনি । কিন্তু আমার ভাললাগা ওর চোখ এড়াতে পারিনি ।  
এখন হাসপাতালে যেতে হবে অর্পিতা কেমন আছে কে জানে ?

চলবে….,…………

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%ab/#comments
