# অর্ধেক জীবন

Author: নবকুমার দাস
Published: 2022-07-04
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-2/

।। অর্ধেক জীবন ।।

সূর্য এখন মাঝ আকাশে ভাস্বর।

স্নিগ্ধ সকালের আবেশ আর নেই,

বরং খরতাপে জর্জর চৌদিক সংসার ঘর বসত ।

এবার উতরাই ।

ক্রমশ নীচের দিকে নামা ।

মাটির কাছাকাছি।

ফসল গোছানোর পালা ।

গর্জনশীল চল্লিশার পর

শান্ত সমুদ্দুরে এখন অশ্ব-বিসর্জনের পালা ।

ভারী জাহাজের কাপ্তানের হালকা হওয়ার সন্তর্পন অভিলাষ।

তবু জড়িয়ে যাবে নৌবহর সারাগোসার সোনালী ঘাসের জঙ্গলে যেখানে সংসার হর এক টুনা আর সাগর কচ্ছপের ।

ডুবে যাবে উজ্জ্বল গোলক মাটির পৃথিবীর বুকে।

তাই কাছাকাছি বন্দরে ফেরার তোড়জোড়।

খতম অর্ধেক সফর ।

পরিপূর্ণ অর্ধেক জীবন ।

একটু পরেই অস্তাচলের পথে ইউ টার্ন নেবেন আরেক নবকুমার।
