# অরুণিমা

Author: আলমগীর সরকার লিটন
Published: 2020-08-19
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/

\===========================================  
*ঐ অরুণিমার ছায়া কেমন করে জানি  
মাথার মধ্যে বেয়ে হিমালয় পর্যন্ত ছড়িয়ে গেলো অনল!  
তবুও ধন্যবাদ জানাই- কিছু ঘাম ঝরা  
শীতলতা বাতাস যেনো গায়ের পারে গা জুড়ে বসতে চায়  
তুমি গন্ধ গোলাপ চিন- এ কেমন বুঝলাম না  
কিন্তু ঝড় হাওয়া নিঠুরতার গরম বুঝতে গিয়ে একটা তারা  
ছুঁটে দিলে অরুণিমা-জলছায়ায় ভাবলাম খুব!*

*ভেবো না কোনদিন কোন অশ্লীল বর্ণে ভিজাবে না! কারণ  
সমস্ত রাস্তা জঙ্গলবন এমনতেই পবিত্রময়-  
কি ছড়ালে ? জানলাম শুধু হিমালয় পর্যন্ত প্রণয় না থাকলে-  
কোন কাঠে আগুন জ্বলে না-এখন নিরুপায়  
তবুও ভালবাসা আছে, দিবো- সেই অপেক্ষাই বাঁচি, সবুজ  
আইলপাথারে শিশুর মতো চেয়ে চেয়ে থাকি-  
জোছনাময় রাত- এমনকি সোনালি রোদ দুপুর হেঁটে চললে  
রক্তশিরার মধ্যে ঘুমপারা স্বপ্নে অরুণিমা।*

০৩ ভাদ্র ১৪২৬, ১৮ আগস্ট ২০  
—————————–
