# অরাজনৈতিক

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2014-02-14T19:51:32+00:00
- Updated: 2014-02-14T19:55:46+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/

---

‘রাজাকার’ কখনই আমাদের বাংলাদেশের রাজনীতির অংশ নয়, এ হল বর্বর পাকিস্থানীদের গড়া কিছু ভন্ড ধর্মান্ধ মানুষরুপী হায়েনার নাম। এই ‘রাজাকার’দের ফাঁসীর দাবি কোনদিন সময়েই ছিলনা রাজনৈতিক দাবী এবং আজও এটাকে রাজনৈতিক দাবী বলা যাবে না।

একাত্তরের পরে আমাদের সবচাইতে বড় ভুল ছিল রাজাকার এবং তাদের দোসরদের এই স্বাধীন বাংলার সংসদে বসে দেশ পরিচালনার সুযোগ করে দেয়া! আমাদের এই একটি ভুলের মাশুল দিতে হচ্ছে আজও, দিতে হবে আরও অনেক অনাগত সময়কে।

আমার একটাই কথা-

রাজাকার এই বাংলাদেশে কোনদিন রাজনীতির ছিল না, রাজাকারের ফাঁসীর দাবী কোনদিন কোন রাজনৈতিক দলের দাবী ছিল না, রাজাকারের সাথে অন্তত এই বাংলায় রাজনীতি জড়িয়ে কেউ কোনদিনই আর কোন ফায়দা লুটতে পারবে না।

এই বাংলায় যতদিন একটি রাজাকার থাকবে, একটি রাজাকারের দোসর থাকবে ততোদিন এই বাংলা থেকে কোন মুক্তিযোদ্ধার মুক্তি আসবে না।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/#comments
