# অরন্যে বেদন

Author: সিকদার সাদ রহমান
Published: 2020-01-25
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8/

হায়রে পাষানী,  
ভাল যে বাস না, তা জানি,

এক বার বেসেছিলে  
সেই চৈত্র মাসে, সর্বনাশে।  
চির ফাটা রোদ্দুরে  
ঘামে গন্ধে ছুঁয়েছিলাম  
এক নিঃশ্বাসে!

শেষ বারতার খোয়াবে  
শুকনো ফুলের মালা গেঁথে  
ক্লান্ত হইনি কভূ,  
হে ভূষণ,  
হে প্রেম,  
প্রেয়সীর নামে ক্ষমা কর “প্রভূ”!

আহ! মরি মরি,  
প্রভূ কি করি?  
আর কি হবে না গল্প?  
স্মরনে বরনে স্মৃতিরো লেপনে,  
মনে কি পরে না অল্প?

মন কি তোমার প্রস্তর শীলা  
ভাংগানো যায়না বেদনে,  
একটু না হয় জলই দিলে  
চির ধরা এই অরন্যে।
