# অরণ্য-বৃষ্টির চোখ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-08T02:55:40+00:00
- Updated: 2020-06-10T02:42:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/

---

 

ঝলক-বৃষ্টির ছোঁয়ায়  
প্রশান্তির-জলেরা গড়ায় আলপথের ভাঁজে ভাঁজে,  
গ্রীষ্মের দাবদাহ শেষে,  
ফোটা-ফোটা বৃষ্টিতে জল-ধোয়া পাতারা-ও হাসে  
সবুজ নিঃশ্বাসে;

উষ্ণিত বাতাস দাঁতে দাঁত চাপে,  
অচিরেই আসবে ফিরে সে নীরব-নিবিড়ে  
দাহের হাসি ঝুলিয়ে,  
অনায়াসে ঢুকে যাবে বুকের গভীরে,  
চ্যাংদোলা করে ফেলে দেবে  
উত্তপ্ত গিরি খাদের উষ্ণ-প্লাবনে,  
অগ্নিগিরির জ্বালামুখে;

অরণ্য-বৃষ্টি চকচকে খোলা চোখে  
হাসির ফুলঝুরি ছুটিয়ে গোল-চোখে বলে,  
ভাঁড়ারের চাবি কিছুতেই পাবে-না,  
দেবো-ও-না, আঁকড়ে ধরে  
চূর্ণ-বিচূর্ণতার ভয় দেখালেও-না।

ছবি নেটের।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/#comments
