# অরক্ষিত ঘুমের গল্প

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-05-05T16:28:09+00:00
- Updated: 2014-05-05T16:28:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

দুর্যোগেও নাক ডেকে ঘুমুচ্ছে নগরবাসী  
অরক্ষিত ইটের গাঁথুনি খসে  
ভেঙে পড়ছে লোকজ মন্দির  
বারোয়ারি ঘাট- পূর্বজভিটা…

কতোক শান্তিকামী মানুষ-  
‘একদিন সব ঠিক হয়ে যাবে’  
এই আশাবাদ রপ্ত করে করে  
ভুলে গেছে রক্ত ভেজা মিছিলের দিন  
আগুন ধরা স্লোগান  
নিরবে ফুরিয়ে দিচ্ছে ভবিষ্যৎ  
বিপন্ন আলোর সন্ধ্যারেখা

কেউ ভাবছে না-  
খ্যাপা ষাঁড়- লোলুপ হায়েনা  
শেকল ছেড়া পাগলা কুকুরের  
অবাধ তাণ্ডব আর হুংকারে  
মশারির বর্ম পরা রাত  
কতোটা নিরাপত্তা দিতে পারে ঘুমের

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
