# অযুত জন্মদিন

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-12-24T17:59:53+00:00
- Updated: 2015-12-24T18:13:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

উজিয়ে ওঠা জ্যোৎস্নার কলরবে,  
বসন্ততরঙা সোনা বিকেলে, পাতা ঝরার বিজন সন্ধ্যাতে,  
দগ্ধ মরুতে বা বিঘত রোদের ঝলকানি ও গুমরে ওঠা পাঁজর যন্ত্রণাতে,  
উত্তাল সমুদ্র ছেনে সুউচ্চ পাহাড় বেষ্টনে দুষ্ট-মিষ্টের ফুলঝুরি একই সাথে।  
সুবুদ্ধি কুবুদ্ধির সংগ্রহে, গ্রহণ-বর্জনে ও বিতরণে  
আপনাপন আপনাবদান বিছিয়ে রেখেছি পথের প্রান্তরে;  
পরীয় পরিবৃত্তে কোন এক জোনাকি দুপুরে,  
জ্বল জ্বলে জলজ্যোৎস্নায় হিম হিম কুয়াশায়  
আসুক অযুত জন্মদিন জোনাকীর জ্যোৎস্নায়,  
আজন্ম মাটিগন্ধা বন্ধুত্বের আকণ্ঠ অবগাহনে।

---

Comments: 65 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
