# অযুত উদ্দীপনার মুক্তো-বৃষ্টি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-07-04T14:57:53+00:00
- Updated: 2021-07-04T14:57:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%ac%e0%a7%83/

---

 

নক্ষত্র চূর্ণ-বিচূর্ণ করে ছুঁড়ে দিয়েছি মেঘাকাশে,  
অনুভবের অফুরন্ত ভালোবাসা মিশিয়ে;  
প্রস্ফুটিত ফুলের টানটান সৌরভ-স্নিগ্ধতা নিয়ে  
একটু একটু করে ঝরে পড়ুক বৃষ্টি-পরশ  
জলপাই বনের গভীর অবধি;

অপেক্ষা,  
নিরাপদে বাড়ি ফেরা স্বাগত পাখির ডাক,  
বিলিয়ে/ছড়িয়ে দেয়া স্পর্শ আর গন্ধে গন্ধে  
আশাবাদী শব্দাবলী নিয়ে;

খাঁ খাঁ শূন্যতা, অন্ধত্ব আর  
হাজারো বাজারি আবর্জনাস্তুপ থেকে সযত্নে  
তুলে নেয়া হাড়জিরজিরে চারাগাছ আজ দৃশ্যমান  
শরীরী শরীরে,যদিও  
ভাগাড়ের অতীত টানের বিভ্রান্তিগুলো কিছু-না কিছুর মত  
পরচর্চা পরনিন্দা হিংসাগুলো লেপ্টে থাকে,  
বৃত্তাকারে অবিচ্ছিন্ন ভাবে;

মেঘেদের মুখোমুখি দাঁড়িয়ে পিছু-হাঁটা-স্বপ্ন এড়িয়ে  
ছড়িয়ে/বিছিয়ে থাকা বৃষ্টি-মুক্তো কুড়োতে চাই  
নবাগতের উৎসাহ ও অযুত উদ্দীপনায়;

ছবি নেটের।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%ac%e0%a7%83/#comments
