# অযাচিত মহামারী

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-06-11T14:51:42+00:00
- Updated: 2022-06-11T14:51:42+00:00
- Category: [অণুগল্প](https://sonelablog.com/category/%e0%a6%85%e0%a6%a3%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/

---

 

বশির সাহেব আজকের পত্রিকাটা হাতে নিয়ে বেলকনিতে গিয়ে বসলেন । দুবছর হয় চাকরীতে অবসরে গেছেন । অলস সময় টা প্রতিদিনের অভ্যসে পরিণত হয়েছে,  বেলকনিতে বসে পত্রিকা পড়ার ।

পত্রিকার ভাঁজ খুলতে খুলতেই উচ্চ স্বরে স্ত্রী কে ডাক দিলেন,  ” রাবেয়া এক কাপ চা দিয়ে যাও তো । ”

তারপর মনোনিবেশ দিলেন পত্রিকার পাতায় । হঠাৎ চোখে ছানা ভরে উঠলো ছোট্ট একটা খবরের শিরোণাম  দেখে , ”  নগরে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, ডিভোর্সের ৮৫% নারীরাই ফরম পূরণ করছে  ” ।

আচমকা বুকের উপর ভারী অনুভব করলেন বশির সাহেব । নিঃশ্বাস অনেক গভীর হয়ে এসেছে ।  মনে পড়ে গেলো সেই দিন গুলোর কথা। পঁয়ত্রিশ বছর পূর্বে রাবেয়াকে স্ত্রী রুপে গ্রহণ করেছেন,। কতোই বা তখন তার বয়স ?  সবে মাত্র গ্রামের স্কুল শেষ করেছে।  পনের বা ষোল বছর বয়স হবে । সংসার জীবনের জ্ঞানই হয়নি তখন রাবেয়ার ।  কতো কটুকথা ই না শুনতে হয়েছে রাবেয়াকে । মুখ বুঝে সহ্য করে দিনের পর দিন দায় নিয়েছে সংসারের। কতো পাওয়া, না পাওয়ার টান পোড়নেও কোন দিন ক্ষোভ প্রকাশ করেনি অদ্যাবদি। পঁয়ত্রিশ বছরের দাম্পত্য জীবনে মান অভিমান হয়নি এমনটি অস্বীকার করা যাবে না,  কিন্তু পৃথক থাকার মনোভাব জাগেনি পঁয়ত্রিশ সেকেন্ডের জন্য ও ।  তিন বছর  ছোট্ট মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকরী করে । রুণু প্রতি মাসেই একবার বাসায় আসে,  সারা দিন রাত মায়ের সাথে ফিসফিসিয়ে কথা বলে ৷ বশির সাহেব কে বুঝতে দেয় না রাবেয়া বেগম। বশির সাহেব বুঝতে পারছে,  ছোট্ট মেয়ের মানষিক টানপোড়ন যাচ্ছে, । মা,  মেয়ে কেউ ই ক্লিয়ার করছে না । রাবেয়া বেগম ই মেয়ের জামাইর সাথে কথা বলে মিটমাট করে দিচ্ছেন ।

পত্রিকাটা ভাজ করে রাখলেন বশির সাহেব । চোখের জ্যোতি কিছুটা ঝাপসা  হয়ে এসেছে । বুকের বাঁ পাশটা একটু চিন চিন করে ব্যথা অনুভব হচ্ছে । মাথায় একটি ভাবনা ঘোরপাক খাচ্ছে ।  রাবেয়ার মতো গ্রামের স্কুল পাশ  আনারী একটি মেয়েকে নিয়ে পঁয়ত্রিশ বছর দাম্পত্য  জীবন অনায়েশে সুখে কাটিয়ে দিয়েছেন । অথচ আজকালের মেয়েরা আধুনিক,  শিক্ষিতা,  সচেতন হওয়া সত্ত্বেও দাম্পত্য বিচ্ছেদের  সংখ্যা কেন গাণিতিক হারে বেড়েই চলেছে ।

তাহলে দাম্পত্য  জীবনের  অন্তরায় কি নারীর আধুনিকতা,  নারীর শিক্ষা,  নারীর সচেতনতা ?

চায়ের কাপ হাতে বেলকনিতে আসছেন রাবেয়া বেগম । চায়ের কাপ হাতে নিতে নিতেই বশির সাহেব জিজ্ঞাসা করলেন ” সারা জীবন তুমি আমার সাথে থাকবে তো ??

রাবেয়া বেগম ক্ষীণ স্বরে উত্তর দিলেন,  কি বলছেন পাগলের মতো ??

বশির সাহেব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রাবেয়া বেগমের দিকে  ।।

 

রচনা কাল  ঃ ১১/০৬/২০২২

ঢাকা

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/#comments
