# অমিত আর লাবণ্যের কথোপকথন

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2020-01-02T15:41:49+00:00
- Updated: 2020-01-02T15:41:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8/

---

অমিত : হ্যালো! লাবণ্য বলছো?

লাবণ্য : কণ্ঠস্বর কি ভুলে গেছো?

অমিত : না, একদম নয়।

লাবণ্য : কতোদিন পর ফোন করলে?

অমিত : আট বছর!!

লাবণ্য : কেমনে ভুলে ছিলে?

অমিত : তোমার উপস্থিতি আমি বুঝতে  পারি। ঐ পুব আকাশে সূর্য যখন আলো ছড়ায়। তখন তুমি বৃষ্টির ছোঁয়া হয়ে আসো। আমায় স্পর্শ করো। আর —

লাবণ্য : আর কি?

অমিত : যখন মৃদুমন্দ বাতাস এসে আমার চোখ দুটোতে দোলা দেয় ; তখন বুঝি, আমি জড়িয়ে ছিলাম তোমায়।

লাবণ্য : তাই বুঝি?

অমিত ; হুম! আচ্ছা—-

লাবণ্য : আচ্ছা কি?

অমিত : এখনও কি খোলা চুলে বারান্দায় দাঁড়ালে অবাধ্য বাতাস,  তোমার চুলগুলো এলোমেলো করে?

লাবণ্য : আমি তো আরও ইচ্ছে করেই দাঁড়াই।

অমিত : তাহলে চুল বাঁধো না?

লাবণ্য : বাঁধবো কেনো?  ঐ চঞ্চল, উতালা বাতাস, এই চুলের আনমনা করা সুবাস তোমায় পৌঁছে দেয়।

অমিত : ঠিক বলেছো। তখন উদাস হয়ে যাই।

লাবণ্য : আজ রাখি।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8/#comments
