# অমাবস্যা আমার ভলোলাগে

Author: ক'রেখেলা_কাটেবেলা
Published: 2013-09-11
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%87/

ঘুটঘুটে অন্ধকারে মুক্ত বসনা হয়ে  
যখন সে কাছে হেঁটে আসে,  
ঘনঘন শ্বাস তার তোলে প্রাণে ঝঙ্কার  
চোখ নাহি খুঁজে পায় তাকে  
অমাবস্যা আমার ভলোলাগে |

দেখেছি অনেক তাকে  
রোদে রাঙা দিনে প্রাতে,  
বাঁধভাঙা আলো জ্যোৎস্নায় –  
কিন্তু এমন করে হৃদয়ের রূপে তারে  
আগে তো কখনও দেখি নাই |

প্রাণ খুঁজে পায় প্রাণ জোনাকির আলোতে  
আঁধারে আধার ঢাকা থাকে  
আকাশের শত তারা সাজিয়ে ফুলের ডালা  
দেখা দেয় নিকষ কালো রাতে  
অমাবস্যা আমার ভলোলাগে |
