# অমর একুশে

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-02-04
Category: এদেশ
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87/

একুশের মাস ৪ ফেব্রুয়ারি… সকল বন্ধুদের জানাই একুশের শুভেচ্ছা ও ভালোবাসা,ও সকল ভাষা শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধা!

বাংলা মা,,

ম-গো যাচ্ছি আমি একুশে মেলায়  
সকল ছোটে বলে,  
নতুন বইয়ে নিজে কে সঁপে!  
মাগো আধর দিও সোহাগ দিও  
সাজিয়ে দিও বাংলা বর্ণের ধারে,?  
মা-গো মেলায় নাকি রত্ন উড়ে  
ছোটদের প্রিয় ছড়া গানে,  
মা-গো বাংলার প্রিয় মুখ তারা’ই হাসায়!  
মা-গো সাহিত্যের স্বপ্ন জুড়ায়,  
উপন্যাসে কেউ নিজেকে হারায়!  
মা-গো নুংরা গায়ে ধূলো ঝেরে  
সাজিয়ে দিও আপন মনে,  
সত্যের দ্বারে এসে যেন জীবন গড়ে।  
মা-গো বাংলার কত বর্ণমালা  
সব মানুষের হাতে!  
মা-গো দেশের কল্যাণ,দশের জ্ঞান  
এই মেলাতেই সাজে,  
মা-গো একুশের বই মেলায় সকল কবির প্রান  
সত্যের রঙে জলসে উঠে কবির প্রিয় গান।  
মা-গো কত না অপূর্ব কথা,সাজায় তারা  
তারাই তো কত মোহানা!  
মা-গো বাংলার রূপে কত মধুর আছে  
সাদা কাগজের বুকে বাংলা হাসে।  
মা-গো পাল তুলে নৌকা চালায় মাঝি  
বাউলে একতারা গায় দেশের গান,  
মা গো জন্মভূমি বাঁচাল মোদের প্রাণ।  
মা-গো কত শ্রমে ঘামে কৃষাণ ফলায়,সোনালী ধান  
মা-গো কষ্ট শ্রম দিয়ে তারা’ই মহান।

ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ,,
