# অমরত্ব কবি

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-03-16T05:52:26+00:00
- Updated: 2020-03-18T03:36:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/

---

===================  
*একটা কবিতার পটভূমিতে*  
*শুধু ফসলের মাঠ আর মাঠ-*  
*একদিন মাচার ডোলভর্তি ধান*  
*দুর্যোগ মাঝে বিলীন করেলেন*  
*সেদিন থেকেই কবির তর্জনীর তীব্র গর্জন!*  
*মিশে গেছে সসস্ত আকাশ বাতাস-*  
*গন্ধবিরল মৃত্তিকার তরে- তরে;*

*তারপর ঘাত প্রতিঘাত উপেক্ষা করে*  
*একদিন অন্তর স্পর্শে- কবির কবিতাকে*  
*গভীর মমতায় আলিঙ্গন করলেন;*  
*কবিতার চঞ্চলতা দেখে ভীষণ আনন্দ!*

*সমস্ত দুঃখ গ্লানি মুছে ফেললেন*  
*এই লাল সবুজ দিগন্ত জুড়ে সৃষ্টির সুধা রঙিন*  
*কবির ধ্যান জ্ঞান দিয়ে আবার নতুন স্বপ্নে*  
*কবিতাকে আপন মমতায় সাজালেন;*

*বলো চন্দ্র তারা! এমন কবি আর মরতে পারে*  
*মৃত্যু নেই শুধু কবিতার তরে অমরত্ব কবি।*

০২ চৈত্র ১৪২৬, ১৬ মার্চ ২০  
——————————-

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/#comments
