# অমনিবাস তব প্রতীক্ষা

Author: অনন্য অর্ণব
Published: 2021-09-09
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a4%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/

যদি আকাশ ভেঙ্গে পড়ে মেঘেদের ভারে কভু  
বাতায়নে না’ই থাকে বাতাসের ঢেউ,  
মনের গহীনে তব আশার প্রদীপ জ্বেলে-  
খুঁজে নিও মোরে প্রিয়- জানবেনা কেউ।।

বুনো ফুলে খোঁপা বেঁধে পেয়েছ কি সুখ তুমি  
প্রজাপতি মন যার ষোলটি বছর  
বন্দি মনের ঘরে যে পুরুষ ভর করে –  
কতটা আপন তার কতখানি পর ।।

জীবন ফুরিয়ে যাবে সময়ের মহাস্রোতে  
ভুলে যাবে পৃথিবীর মায়া,  
ওপারে আঁধার ঘন আলো হয়ে পাশে রবো  
অনন্ত সে আমি হবো তব ছায়া ।।
