# অভ্যাস-৪

Author: আদিব আদ্‌নান
Published: 2012-11-07
Category: একান্ত অনুভূতি
Tags: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a7%aa/

নিশ্চুপ নীরবতা ………..  
শব্দ সমুদ্রে শেষহীন অবিশ্রাম  
এমন নৈশব্দের স্রোতে ভেসে ভেসে যাওয়া ;  
না – না , নেই কোন বিষণ্ণ দুঃস্বপ্ন —  
নেই – পাওয়া বা না পাওয়ার সুখ সুখ যন্ত্রণার  
জ্বলন্ত লাভা স্রোত, অতীন্দ্রিয় নিশ্চুপ ধূসরতা –  
অক্লান্ত স্তব্ধতায় গভীর নীল পাড়হীন বন্ধ্যা ম্লান  
স্খলিত স্থবির  রাত্রির পাহাড়ের ছায়া ।  
জানলার ফাঁক গলে ……….  
অক্লান্ত শান্ত স্নিগ্ধ  শিউলী সকালকে ই  
সুপ্রভাত ।
