# অভেদ কাব্য

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-06T10:23:36+00:00
- Updated: 2019-12-06T10:23:36+00:00
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

অচেনা সীমন্তনীর মেঘ কালো কুন্তুল ছড়ালো যখন  
আদিত্যের আলোকে,  
তুরগ ছুটিলো বুকের ভিতর  
শাখী ডালে পাখি গায় মধুর সুধা;  
মৃগাঙ্ক ম্লান তার রুপবস্ত্রে,  
আমি দিশেহারা-  
আলয় চ্যুত;  
ঝাপ দিয়েছি ঘোরে প্রীতি বৈশ্বানরে।

অম্বু তৃষ্টা মিটেনা সমীরণ খেয়ে  
বারীন্দ্র বুকে লবন-  
ফুটেনা তাই অরবিন্দ প্রসূন;  
অননুমেয় সুপ্তিতে এসে যায়  
যা দেখি তা নয় অভ্রভেদী নেত্র ভুল!  
পরিতোষ খেলে ক্লেশপুর্ন মনে,  
কখনোই ভাবিনি দেহাংশ প্রেমে ব্যাকুল।

মানেনা বাঁধন বিহিতক শাসন-বারণ  
একীভাব মোরা প্রেমিক যুগল,  
ভুলে গেছি গোত্র,  
পরমাত্মার বানী;  
তৃপ্তির ঢেঁকুর তুলে খাই বিষফল!  
লোকান্তর প্রাপ্তিও সহজ হয়ে যায়,  
প্রেমিক ছাড়া অনম্বর পাগল কে আছে এমন?

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
