# অভিসার

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-06-15T06:53:23+00:00
- Updated: 2021-06-16T03:15:50+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/

---

 

খোলা পিঠে ভেজা মেঘের আনাগোনা, দুষ্টু বাতাসে আলিঙ্গনে মাখামাখি;  
তেজদীপ্ত সূর্যটা কপোলে বসে খেলছে ছোঁয়াছুঁয়ি- অশুচি নিয়ম ভঙ্গ করে।  
ছোট্ট পাখিটা বৃষ্টিস্নাত কুন্দলতায় দুলছে কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলে।  
রাতের বাসি প্রেম মুখ লুকিয়েছে পরিপাটি চাদরের নিচে;  
প্রেমিক তুমি অভিসার রচিছো শুভংকরের ফাঁকি মেপে।  
অঝোর বৃষ্টিতে ছিদ্রিত মন চুপসে গেল দলছুট রঙ্গনের মিতালী সেজে।

শুকনো পাপড়ির ভাঁজে কামনার সুগন্ধি রুমাল,  
কন্ধরে জড়িয়েছো স্বর্ণলতিকা;  
হাতযুগলে বেঁধেছো জ্যোৎস্না রাঙা দুধেল শঙ্খের কঙ্কণ।  
রক্তিম আস্তরণে ঢেকেছো সিঁথির মেঠো পথখানি;  
ললাটে আসন বিন্যাসিত লালচে জবার পাপড়িতে।  
কামনার গোলাপ রাঙ্গা রাত্রিতে আদিম খেলায় মেতে ওঠে বন্য-শরীর।

ছবি-গুগল

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/#comments
