# অভিশাপ…

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2013-11-08T01:24:24+00:00
- Updated: 2013-11-08T13:22:06+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa/

---

অবশেষ তাকে ফিরিয়ে দিলো নিষ্ঠুর পৃথিবী____  
হাঁ, আমি নিষ্পাপ কিশোর মনিরের কথা বলছি,  
যে কিনা ঝলমলে আলো-আঁধারির শহর দেখতে এসেছিলো,  
ক্লান্ত, শ্রান্ত দেহ এলিয়ে একাকী ভ্যানের ভিতর ঘুমিয়েছিলো,  
হরতালের আগুনে সে ভ্যান দাউ দাউ করে জ্বলে উঠেছিলো,  
অতঃপর, নিরবে নিভৃতে নিভে গিয়েছিলো_____  
পিতার সামনেই পুড়ে অঙ্গার হওয়া কিশোরের জীবন প্রদীপ।  
ভ্যানের চাকা ঘুরলেই ঘুরে সংসারের চাকা যাদের,  
অনাহারে থাকবার দিকে ঠেলে দিয়েছে যারা তাদের,  
বেঁচে থাকবার অধিকারটুকু কেড়ে নিয়েছে যারা তাদের,  
হ্যাঁ, সেই তাদের প্রতি পাহাড়সম বিস্ময়, হতাশা আর ঘৃণায়___  
আমার অভিশাপ, অভিশাপ চিরদিনের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa/#comments
