# অভিশাপগুলো কুকুরদের প্রতি

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-10-04T17:06:17+00:00
- Updated: 2020-10-05T02:51:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/

---

 

ঐ যে কতক কুকুর দেখ রাস্তা দিয়ে হেঁটে যায়  
রাত এলো কি দুপুরবেলা আলোর রেখা কেটে যায়  
ঐ যে দেখ কুকুরগুলো শুকতে থাকে গন্ধ মা’র  
একবারও সে ভাবে নাকো ওরা মা-বোন-মেয়ে কার

শকুনগুলো ভাগাড়পানে যেমনে খোঁজে গরুর লাশ  
কুকুরগুলো তেমন দেখে আমার মায়ের চতুর্পাশ  
জিহ্বা দিয়ে লালা ঝরে মাথা নেশায় বিকৃত  
হামলে পড়ে বোনের উপর কর্ম করে ধিকৃত

দিনের আলোয় পথের কালোয় আমার মা-বোন ধর্ষিত!  
হায়নাগুলো যাক রে নিপাত, হোক অভিশাপ বর্ষিত।  
কার্তিকের ওই কুকুরগুলো নিধন কর বিষ দিয়ে  
নইলে খাবে রাষ্ট্র – জাতি ইচ্ছে মতো শিষ দিয়ে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/#comments
