# অভিমান

- Author: [খাদিজাতুল কুবরা](https://sonelablog.com/author/khadizatul-kubra/)
- Published: 2020-07-06T05:29:30+00:00
- Updated: 2020-07-06T05:45:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-4/

---

 

আমায় রাগালেই যদি, ভাঙালেনা কেন?  
একটু ভেবে দেখো, এ তো রাগ নয় অভিমান,  
রাগটাতো কেবল বাহ্যিক আবরণ।

ভেতরে ভেতরে বাজি শত বীণার বীণে,  
উপচে পড়ি তোমার অনুভূতির শিথানে।

তুমি ও কি জেগে উঠা চরে আশার উল বুননি?  
মিথ্যে বলোনা, আমি তোমায় পড়তে জানি।  
আমার হিয়ার ব্যাকুল দিয়া তুমি জ্বালোনি?

আমিতো জ্বলতে শিখিনি এ বিদ্যে তোমার,  
চড়া সুদে পেয়েছি ধার।  
আমি ছিলাম পুরোদস্তুর আনাড়ি,  
শান্তির জল ছিটিয়ে নিভাও বহ্নির বাড়াবাড়ি!

আমায় রাগালেই যদি কেন ভাঙাওনি?  
আমি যে তোমার অবুঝ প্রিয়া অভিমানী।  
তুমি ও কম যাওনা সেও বেশ জানি।

০২/০৭/২০২০ইং

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-4/#comments
