# অভিমান ভুলে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-01-06T02:15:08+00:00
- Updated: 2022-01-06T02:15:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/

---

 

আজও প্রেম জাগে শুকনো পাতার মর্মরে

গন্তব্যহীন অভিলাসে, মনের সরোবরে

স্পর্শের অনুভুতি, আজও চিরন্তন উজ্জীবিত

যতটা না পাই,  তার বেশি নিবেদিত

সময়ের বয়স বাড়েনি,  বাড়েনি প্রেমে

স্মৃতি গুলো জমা আছে,  পুরনো ফ্রেমে

এই আমিই সেই আমি,  শুধু তুমি হীন

কোন টানে,  কোন বাঁধনে, হয়ে আছি ঋণ

এ প্রেম চির অক্ষয়, যথারীতি লালনে

গহীন বুকে বাস,  ব্যথাতুর মননে

বিরহের কাব্য আজ, সুর হয়ে বাজে

শুধুই দীর্ঘশ্বাস,  গোধূলির  সাঝে

আজ তাই রচে যাই,  অভিমান ভুলে

যা ফুটে নাই, গুঁজি তাই , তোমার খোঁপার চুলে  ।।

 

রচনা কাল ঃ ০৫/০১/২২

ঢাকা

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/#comments
