# অভিমানের শহরে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2021-11-15T13:48:59+00:00
- Updated: 2021-11-15T13:48:59+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87/

---

 

অভিমানের শহরে নেমে এলো বৃষ্টি

তাই বলে তুমি জানালায় দিয়েছো খিল

একাকীত্বের পথে নিয়েছি ঠাঁই, আকাশের অঝরে

উষ্ণ ফোটায় দেহ ভিজলেও,  মনে বাড়ে উত্তাপ

আমি ক্লান্ত হই,  আহত হই অবিরত

তোমার নিঃসঙ্গতার শহরে

আলপনা আঁকি, অলি গলি পথে

নগ্ন পায়ের বিরহী ছাপে

আকাশ দেখি, ভেসে যাওয়া মেঘ,  তাও

নিজেকে খুঁজি, ডানা ভাঙা পালকে ।

 

রচনা কাল ঃ ১৫/১১/২০২১

ঢাকা

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87/#comments
