# অভিমানী মেঘ

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-07-07T13:00:02+00:00
- Updated: 2021-07-07T15:35:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

---

জল ভরা দৃষ্টিতে মেঘগুলো থমকে আছে একরাশ জমানো অভিমানে;  
ঘাসফড়িংয়ের গা ঘেঁষে অভিমান গুলো ঝরে পড়ে নোয়ানো ঘাসফুলে।  
বুনোফুল গুলো হাসছে বিশ্বজয়ের আনন্দে বৃষ্টিভেজা অপরাহ্নে-  
হাসছে কলমি লতা, হাসছে বিলের জলে ভেসে থাকা রাজহংসের দল।  
তেজদীপ্ত লোকালয় ভিজছে এলোমেলো বৃষ্টির আন্দোলনে;  
অভিমানী মেঘগুলো নুয়ে পড়েছে শানবাঁধানো পাড়ে- কৃষ্ণকালো জলের আবক্ষে বনলতার বেশে।  
নৈসর্গিক কার্নিশ বেয়ে অমৃতসুধা আছড়ে পড়ে সমরেশ, শীর্ষেন্দুর সাজানো বাগানে;  
প্রাচীন পৌরাণিক কাহিনী ভিজে যায় অভিশপ্ত জোয়ারে।  
উত্তপ্ত ঝুল-বারান্দায় আষাঢ়ীয় ঢল-  
রজঃস্বলা নদীর বুক চিড়ে ফিরে ফিরে আসে সময়ের পারাবার।

ছবি- গুগল

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/#comments
