# অভিমানী ভালোবাসা

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2019-08-30T15:43:37+00:00
- Updated: 2019-08-30T15:52:17+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

*(১)*

একদিন ভালোবাসা

যদি হুট করে বলে

চলে যাবো!

বাধা দিবোনা

তোমার প্রতিটা পদক্ষেপে

চুমু খাবো।।

(২)

আমার মন খারাপ হলে

ঘর অন্ধকার করে

তোমাকে খুঁজি

আর তুমি সুযোগ পেয়ে

চোখ বেয়ে বৃষ্টি হয়ে নামো!

বলোনা কেনো কিসের অভিমান?

(৩)

তুমি বিদায় বলাতে

হৃদয়ে যে ক্ষত হয়েছে

তা থেকে রক্ত বিচ্ছুরিত হয়!

তুমি কি জানো?

সেই রক্তকণাগুলো

এক একটা ফুটন্ত গোলাপ!

 

 

 

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
