# অভিনন্দন মহারাজ

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2021-04-29T13:45:16+00:00
- Updated: 2021-04-29T17:31:30+00:00
- Category: [শুভেচ্ছা](https://sonelablog.com/category/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c/

---

এই তো এখানে দাঁড়িয়ে ছিল সবুজ ঝলমলে  
এক খণ্ড বনভূমি উঁচু নিচুর ঢাল বেয়ে উপত্যকা জুড়ে,  
উজ্জ্বল প্রোজ্জ্বলে উচ্ছল প্রাণ উৎসবের সবুজ-শ্যামলে;

ঝিকিমিকি খর চৈত্র-দুপুর  
জলভরাতুর ভারী মেঘ বৃষ্টি ভরা বান-জলে  
ঠায়-থিতু হয়েই ছিল প্রবল ঘূর্ণি-বাতাসে;  
সুরে সুরে গুনগুনিয়েছিল কত কত নাম না-জানাপাখ-পাখালি, ভ্রমর, প্রজাপতি, মৌমাছি আর হরিয়াল;  
বৃষ্টি-ধোয়া সবুজে দেহের বাঁকে বাঁকে  
ভালোবাসা-বাসির প্রণয় নিঃশ্বাসের গোপন/প্রকাশ্য সুবাস।

এক হীন-গোধূলি-বেলায় বুনো বিস্ময়ের অসীম শূন্যতায়  
অনুভব করি, উধাও হয়েছে সাধের বনাঞ্চলটি,  
অর্থহীন বিপুল অনুনয় বিনয় পেছনে ফেলে;  
এসিড বৃষ্টি/সিডোর/ভয়ঙ্কর ভূমিকম্প/ আম্ফান/বন্যা!!  
নাকি কোন দানোর হুঙ্কারে চূর্ণ-বিচূর্ণ!  
কেউ জানেনা;

শুধু ফেলে রেখে গেছে কিছু বিশীর্ণ-বিশুষ্ক লাল-হলুদ পাতা।

****************************************************************************************************************

মৃত্যুর হাঁটা পথে পায়ে পা-ফেলে  
ক্রমাগত হেঁটে যাচ্ছি বিভাজিত হবো বলে,  
এ এক অমোঘ নিয়তি;  
সই করা মৃত্যু পরোয়ানা ঝুলে আছে  
দৃশ্যত অদৃশ্যতায়, বিয়োগ চিহ্নের মত;

এঁকে রাখা দেয়াল গ্রাফিতি  
কখন যে জেনে-অজান্তে খসে পড়বে  
আগাম জানান দিয়ে না-দিয়েও।  
এ যেন হঠাৎ উল্টে পড়া বোবা-ভাস্কর্য  
সারা শরীরে গেঁথে আছে অবিশ্বাসের পেরেক;

চির-ঘুমের শীতল পাটিতে শুয়ে তবুও ভাবি,  
অলৌকিক ভাবে হলেও, পবিত্রতার দেশে  
এবার/আবার দেখা হবে, সবার সাথে, ঝর্ণা-জল-স্নানে।

——— —- —- —- ————————- —————————————————

– হু, বলুন  
– মন ভালো লাগছে না,  উদাস লাগছে।

– কোবতের ফল?  
– উহু, ভাবছি যদি হঠাৎ মরে যাই তাহলে কে কে আমার কথা মনে রাখবে  
– কেউ রাখবে না। বড়জোর দিন দুই, তারপর সবাই ভুলে যায়।  
– আসলেই, এই সোনেলার কথাই ধরুন। এখানে পরপর দুইদিন না এলেই কেউ কাউকে মনে রাখে না। মরে গেলে কেউ স্বরণ করবে?  
– না। একটা শোকবার্তা পোস্ট দেয়া হবে, স্টিকি করে দুইদিন রাখাও যেতে পারে, এর বেশি কিছু না।

– তাহলে?  
– যে কটা দিন পাওয়া যায় লেখালেখিতে থাকুন।  
– তথাস্তু। আপনিও এই সময়ে আমার আশেপাশেই থাকুন, মরে গেলে বলতে পারবেন সাবিনা জি আমার স্বজন ছিলেন।![](https://sonelablog.com/wp-content/uploads/2021/04/IMG_20210429_192749.jpg)

আর মহারাজ, মন দিয়ে শুনুন,

,[এবারেই শুভেচ্ছা দিচ্ছি](https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0/) এরপরে আট’শ,  নয় ’শ তে জিড়িয়ে নেয়া যাবে না। সোজা গিয়ে হাজার দুয়ারী হবেন, মানে হাজারেই পৌঁছাতে হবে।

 

★[ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)

- নিবন্ধন করেছেনঃ ৮ বছর ৪ মাস ২২ দিন আগে
- পোস্ট লিখেছেনঃ ৭০০টি

- মন্তব্য করেছেনঃ ১৮৪০৮টি
- মন্তব্য পেয়েছেনঃ ২১০৬১টি

অভিনন্দন মহারাজ। ভালো থাকুন, স্বরণে রাখুন স্বরনীয় এই সোনেলায় 🌹🌹

**ছবি- মহারাজের ফেসবুক সংগ্রহ শালা থেকে 😇

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c/#comments
