# অভিনন্দন বর্ণময় দিনের

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2022-07-21
Category: শুভেচ্ছা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/

সাধারণত হঠাৎ করে ঘটে যাওয়া কিছু ঘটনা অজ্ঞাতসারে অন্য কারো সাথে হুবহু মিলে গেলে তখন আমরা সেটাকে বলি কাকতালীয় ঘটনা। যেমন আজকের ঘটনাটা কাকতালীয়। আসলে ঘটনাটা আজকের বলা ঠিক হচ্ছে না। ঘটনাগুলো ঘটে ছিলো আজ থেকে চার বছর আর দুইবছর আগে, ঠিক একই তারিখে। সেই থেকে আজ পর্যন্ত এবং আগামী সব দিন-তারিখে এর পুনরাবৃত্তি ঘটতে থাকবে। এইক্ষত্রে কি এ-ব্যাপারটিকে কী আমরা কাকতালীয়-ই ভেবে যাবো!  কেউ যদি ভাবতে চায় ভাবুক, না চাইলে দরকার নেই। কিন্তু আমার কাছে এই তারিখ স্বরণে রাখার মতো। যাপিত জীবনে কারোরই ব্যস্ততার ফিরিস্তি বলে-কয়ে শেষ হবার নয়। তবুও কেউ কেউ মনে রাখতে চায়, মনে করিয়ে দিয়ে স্বরণে থাকতে ভালোবাসে।

এত কথা বলার হেতু কি? বলছি,

আজকে ব্লগে লগইন হয়ে অদেখা মন্তব্যর ঘরে একজনের একটা ঐতিহাসিক কমেন্ট পেয়ে এক মুহুর্তে   আমার সোনেলা-স্মৃতির দরজা খুলে গেলো!

আরে তাইতো!  
সোনেলা উঠোনে চার বছর! শুধু কি আমারই!

উহু, আমার সাথে একই তারিখের সঙ্গী পেলাম আরও দু’জনকে। একজন আমার সাথী, সতীর্থ, বন্ধু, স্বজন।

আরেকজন? না-দেখার গন্ডি ছাড়িয়ে, দৃশ্যতর সমস্ত পথ-স্থানের দূরত্বকে পাশ কাটিয়ে লেখায়, আন্তরিকতায় আর নিরবচ্ছিন্ন ভালোবাসা দিয়ে সরাসরি হৃদয়ে স্থান করে নিয়েছেন!

আমাদের কথা বলতে গেলে সারারাত পার হয়ে যাবে। তাই অল্পতে জানাচ্ছি..

আমাদের ভাবনারা মিলে যায়  
মিলে যায় না-বলা কথার অক্ষরেরা  
অনুভবের উপলব্ধিরা মিলেমিশে বলে দেয়  
মিশে ছিলাম আমরা যেন একান্ত আপনজন!

আজকের তারিখে সোনেলায় [ব্লগার বন্যা লিপি’র চার বছর](/author/lipi71/) ![](https://sonelablog.com/wp-content/uploads/2022/07/received_1357228474764743.jpeg)

এবং ব্লগার [রেজওয়ানা কবির এর দুই বছর](/author/rezwana-kabir/) পরিপূর্ণ হলো! ![](https://sonelablog.com/wp-content/uploads/2022/07/inbound5322986289866042037.jpg)

সোনেলা উঠোনে বসত-বার্ষিকীর অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের। আপনাদের পদচারণায় সোনেলা অঙ্গন মুখরিত থাকুক যুগ-যুগ। সোনেলার অবিচ্ছেদ্য অংশ হয়ে বিচরণ করুন সবার মাঝে। শুভ কামনা অবিরাম 🌹🌹![](https://sonelablog.com/wp-content/uploads/2022/07/IMG_20220721_025338_copy_504x298.jpg)

\*\* ছোট্ট একটা প্রশ্ন -কাকতালীয় কথার আসল মানে কি?  তেলের মধ্যে কাক তলিয়ে গেছে এমন কিছু নাকি ❝সব কাক বারবার এক জায়গাতেই তলায়❞ ব্যাপারটা এমন?  কারো জানা থাকলে আমাকেও একটু বুঝিয়ে দিয়েন।
