# অভিনন্দন ডাক্তার আপু

Author: সোনেলা রোদ্দুর
Published: 2014-07-14
Category: অন্যান্য
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%aa%e0%a7%81/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/10460718_711121975616453_7471124265863943531_n-640x480.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/10460718_711121975616453_7471124265863943531_n-640x480.jpg)

এই ইমেজের ৫৮ নাম্বারের নামটা দেখুন । খালি চোখে না দেখলে পাওয়ার ওয়ালা চশমা নিন , তাতেও না দেখতে পেলে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখুন । দেখতে আপনাকে হবেই এই নাম । কারন উনি আমাদের সোনেলার একজন প্রিয় ব্লগার [**সিনথিয়া খোন্দকার**](/archives/author/crkctg "সিনথিয়া খোন্দকার") আপু ।  
আপুর নামে ক্লিক করে তাঁর ব্লগের পোষ্ট গুলো পড়ুন । উনি যে কতটা ফানি , তা ওনার পোষ্ট গুলো পড়লেই বুঝতে পারবেন ।

এই আপুটা এখন বিসিএস স্বাস্থ্য ক্যাডার উত্তীর্ন একজন সহকারী ডেন্টাল সার্জন । অভিনন্দন আপনাকে ডা: সিনথিয়া খোন্দকার -{@  
আমাদের আর চিন্তা নেই । দাত নিয়ে ভাবনা আর না আর না । আমি বিশ্বস্ত সুত্রে খবর পেয়েছি সোনেলার ব্লগারদের উনি ফ্রি চিকিৎসা দিবেন ।  এটি আসলে সত্য কিনা জানি না । আপু এসে যদি ঘোষনা দিয়ে দেন , তাহলে চিন্তা মুক্ত হতে পারি :p সোনেলা ব্লগারদের জন্য একটি কার্ডের ব্যবস্থা করা যায় ।

আপুটা ডেন্টিষ্ট হিসেবে অনেক মায়াবতী হবেন অবশ্যই , ঠিক এমনি রোগীর মুখে হাসি থাকবে ।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/url-640x480-300x200.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/url-640x480.jpg)

কোন ভাবেই আপুটা এমন খতরনাক, গুন্ডা ডাক্তারদের মত ব্যাথা দিবেন না ।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/340-300x225.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/340.jpg)

অন্য কারো কথা জানিনা, এই বিজ্ঞাপনের জন্য আমি এবং আমার পরিবারের সবাই যে ফ্রি চিকিৎসা পাবো এটি একশত ভাগ নিশ্চিত। ভাগ্য ভালো অন্য কেউ এই পোষ্ট দেননি 🙂

সোনেলায় ডাক্তারের সংখ্যা বেরেই যাচ্ছে । সিনথিয়া আপু , শুন্য শুন্যালয় আপু , ডাক্তার হয়েই আছেন । হবু ডাক্তার কৃন্তনিকা , শিশির কনা, ব্লগার মেডিকেল বাবা  ——- আর কেউ আছেন কিনা জানিয়েন আপনারা ।

আমাকে কিভাবে চিনবেন ? আপুর ফেইসবুকের দু একটি স্ট্যাটাস দেখে একটি মেয়ে ভয় পেয়ে দৌড়ে যাচ্ছে বিদিশা হয়ে, ঐ মেয়েটি আমি । দৌড়ে চলে যাইনা কিন্তু আপু । গাছের আড়ালে লুকিয়ে তাকিয়ে থাকি আপনার দিকে । ঢিসিম ঢাসুম দেখি  :p  
কবে যে আপুটার মত সাহসী হবো ! ! আপুটার জন্য এত্তগুলা   (3    -{@    (3

এই সোনেলায় আপুটার একজন বডিগার্ড আছেন 🙂 বডিগার্ড ভাইয়াটাকেও অনেক শুভেচ্ছা আপুকে উৎসাহ দিয়েছেন বলে -{@
