# অব্যস্ততার ব্যস্ততা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-07-13T19:41:18+00:00
- Updated: 2016-07-14T09:23:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be/

---

সবাই ব্যস্ত!  
পিপীলিকা প্রজাপতি মৌমাছি, রাতের পাখি,  
হিজল তমাল সোনালু, লাল হয়ে ওঠা বট ফলের হরিয়াল।  
পেকে ওঠা পুই ফল, সাপ্তাহিক মাতাল, নাতি-পুতির মেলায় টাকলা বুড়ো,  
খামোখা ব্যস্ততার ভিড়ে  
আমিই শুধু অব্যস্ততার ডাঙ্গর পাহাড়ে পাগলা হাতি খেদাই বিনা ডাঙ্গশে,  
ডডনং হয়ে ডায়েরিতে ডাংগুলি খেলি  
অব্যস্ত ব্যস্ততার সাথে মায়াময় বিরামহীন মেশামিশি।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be/#comments
