# অব্যক্ত

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2016-07-25T05:38:00+00:00
- Updated: 2016-07-26T17:19:03+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4/

---

[!\[0,,18668256_303,00\](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/018668256_30300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/018668256_30300.jpg)  
ধরনীর বুকে আজ ক্লান্তি ,  
মাঠের বুকে, নির্জন কোলাহল মুক্ত সবুজ ঘাসে,  
এলোচুল এলিয়ে দিতে নিজে যেন মুক্ত বিহঙ্গ।  
দূর মাঠের ঐ প্রান্তে, হঠাৎ ফিসফিসানি,  
এক জোড়া ধূসর সারস ডানায় ডানায় যেন বিলাচ্ছে প্রেম ।  
চেয়ে রইলাম আপলোক চেখে ,  
সারসের জলকেলি দেখব,  
অথচ সারস, অল্প পানিতে জলকেলিতে তুষ্ট নয়।  
চলে গেল নিশ্চিন্ত মনে নদীর বুকে।  
সারস জোড়া দৃষ্টির বাইরে যেতেই,  
একটু আড়মোড়া ভেঙ্গে,  
আকাশের ঐ তারায় চোখ আটকে রইল।  
হঠাৎ নীল-কালো আকাশে রূপালী এক পথ তৈরী করে, শুকতারা বলল,”চলে এস”।  
আমি বললাম,”সময় যে হয়নি আমার”।  
হঠাৎ, হাড়গিলা ঐ সারস, জলকেলি শেষে তীক্ষ্ণ স্বরে  
ক্রাক ক্রাক করতে করতে নদী থেকে আবার ছোট পুকুরে চলে এল।

মাঠের বুক চিরে সা করে ছুটে গেল মধ্যরাতের ট্রেনটি।  
পূর্ব আকাশে রক্তিম ঐ আভা জানান দিল, ভোর হবে।

---

Comments: 42 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4/#comments
