# অব্যক্ত ভালোবাসা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-06-26T11:14:13+00:00
- Updated: 2021-07-02T03:27:17+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

 

ছেলেটি কিছু বলতে চায়, কিন্তু কিসের যেন বাঁধ ঠোঁটের প্রাচীর ঘিরে রাখে!  
অন্তরিন্দ্রিয়ের বালুকাবেলায় নূপুরের ঝঙ্কার ঘুমন্ত আকাঙ্ক্ষার জাগরণ ঘটায়;  
ক্ষুধার্ত নিদ্রাদেবী আলস্যতা কেটে বেড়িয়ে আসতে চায়  
তোমার প্রেমের সুধায়।  
অনামিকার বন্ধনে আবদ্ধ হতে চায় অনন্ত-যাত্রায়- তোমার আমন্ত্রণপত্রের আহ্বানে;  
তোমার ঠোঁটের নিষেধাজ্ঞা ভেঙে সমন জারি করতে চায়-অধরের আলিঙ্গনে একত্রিত হবার।  
তোমার চারপাশের ব্যারিকেড জ্বালিয়ে তোমাতেই বন্ধন পেতে চায়;  
দশ নম্বর মহাবিপদ সংকেত ডিঙ্গিয়ে বাসনার সুনামিতে হারিয়ে যেতে চায়-  
তোমার শাড়ির অগোছালো আঁচলে নীলপদ্ম হয়ে জড়াতে চায়।  
তোমার দূরন্ত, এলোমেলো মেঘের ঘনঘটায় বৃষ্টির ফুল হয়ে ফুটতে চায় জেদী প্রেমিক।  
মেয়ে , তুমি তোমার দু’হাত পাখির ডানার মতো প্রসারিত করে বরণ করে নাও- তাকে।

ছবি-গুগল

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
