# অব্যক্ত নিরবতা

Author: অনন্য অর্ণব
Published: 2020-05-10
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be/

*মাঝে মাঝে নিরবতা ও কথা বলে*

*হাসে-কাঁদে, শোনে শোনায়- শুধু সে অস্ফুট চঞ্চল* 

*শব্দমালা বুঝবার মতো একটা সুরুচির মনন পেলে-*

*আমি চিরকাল নিরবই থেকে যেতাম ।।*

*তোমার যে হাত আজ আমার শরীর ছুঁয়ে গেছে-*

*ও হাতের স্পর্শে জাগা শিহরণটাই তুমি দেখেছ*

*অথচ এক মহাকাশ অব্যাক্ত প্রেমের নিরব মহাকাব্য*

*তোমার অগোচরেই থেকে গেলো ।।*

*আমি কোমল পেলব শরীরে তব শিহরণ তুলিনি তোমার –*

*আমি চেয়েছিলাম মনের গভীরে মন ডুবিয়ে মনের শিহরণ,* 

*অশরীরী আশ্বিন এই রুদ্র নীল বৈশাখে, নিতান্তই সঙ্গোপনে,*

*নিরবতার ভাষা কি তুমি বুঝতে পেরেছ ?*
