# অব্যক্ত কিছু

- Author: [আফ্রি আয়েশা](https://sonelablog.com/author/afriaysha/)
- Published: 2013-09-25T18:41:28+00:00
- Updated: 2013-09-25T18:52:25+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81/

---

 

বুজিয়েছো কংকাল শরীর

হৃদয়হীনতা বলে কিছু নেই

সকলি ঠিক

প্রমান রেখেছো প্রাপ্তির নিষ্ঠুরতা

অতঃপর বোধগম্যতায় হাজির-

নেই প্রেম।

 

খুব স্পর্ধায় তবুও বলে দিতে পারি

হাজার রাত পেরিয়ে

এক জমাট কস্ট হবো

গোপন গভীর কোন এক রাতে   

প্রলয়কান্ড ঘটিয়ে যাবো ।

 

প্রত্যাশা- জানালা ভেঙ্গে দিলেই

হবে শ্রবনকথন – অব্যক্ত অশ্রুত কিছু।

 

বিস্ময় দাঁড়িয়ে ছিলো দরজার ওপাশে

সূর্যটা এনেই দিলে!

পুড়ে যেতে যেতে

শেষ উত্তাপটুকু তোমাকেই দিয়ে যাবো।

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81/#comments
