# অব্যক্ত কিছু কথা

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-07-05T08:22:14+00:00
- Updated: 2020-07-05T08:22:14+00:00
- Category: [চিঠি](https://sonelablog.com/category/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/

---

প্রিয় বর্ষার মেঘমালা,

আজ তোমাকে আমার কিছু বলার আছে। তুমি শুনবে তো! শুনবে আমার হৃদয়ে জমে থাকা অব্যক্ত কিছু কথা। যা আগে আর কাউকে বলা হয়ে উঠেনি। আহ্! তুমি না বড্ড বেশি চঞ্চল। দোহাই লাগে একটু স্থির হয়ে বসে চুপটি করে শোন না !

 

জানো আজ তাকে মনে পড়ছে, খুব করে মনে পড়ছে। যে একটিবার আমার মুখে ভালোবাসি শুনবে বলে

কত সহজ ছলনার আশ্রয় নিয়েছিল। একদিন টিভি দেখতে দেখতে সে হঠাৎ করে জাতীয় সংগীত গেয়ে উঠেছিল। প্রথম লাইন গাওয়ার পর কিছুক্ষণ নিরব নিস্তব্ধ ছিল। তারপর হুট করেই বলে বসলো এর পরের লাইনটা কী যেনো!!

 

তখনও ষোড়সী বালিকা হয়ে উঠিনি। আমি অট্ট-স্বরে হেসে উঠে বলেছিলাম আপনি তো দেখছি খুব ভুলোমনা! জাতীয় সংগীতের পরের লাইন মনে নেই?বলেই বলে দিলাম ‘আমি তোমায় ভালোবাসি’

 

সে মিষ্টি করে হেসে বলেছিল সত্যিই, সত্যিই  তুমি আমাকে ভালোবাসো! কতদিন কতভাবে চেষ্টা করেছি জানো তোমার মুখে ভালোবাসি শুনবো বলে। অবশেষে তুমি বললে, বললে ভালোবাসো।

 

আমি হঠাৎ ঘাবড়ে গিয়ে কিঞ্চিৎ লজ্জিত হয়ে বলেছিলাম, কি যে বলেন না! সেদিন আমি পরিমরি করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপর তার সাথে দেখা হয়েছিল একযুগ পরে।

 

পরের বার যখন দেখা হয়েছিল আমার ভীষণ জানতে ইচ্ছে করেছিল, সেদিনের কথা তার মনে আছে? কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি। জানো মেঘমালা আমি কিন্তু কিছুই ভুলিনি। আজো সবটা রয়েছে মনে।

 

ইতি….

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/#comments
