# অবোধ্য পাপ-পূণ্য

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-06-10T18:00:12+00:00
- Updated: 2020-06-10T18:52:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af/

---

সপ্তপদী বাঁধনে বাঁধা পড়েনি গূঢ়-জীবাত্না;  
তাইতো দ্বিরাগমন ঘটেনি বসুমতীতে ।  
ক্রন্দন সুর ভেসে ওঠে ভিসুভিয়াসের জ্বালামুখে,  
কশেরুকা বাঁধন খুলে দেয় বিচ্ছেদের অনলে।  
সপ্তপদী বাঁধনে শতভুজদৈত্য জন্ম নেয় আকাশদেবতার ঔরসে;  
কাম-লালসার অবৈধ ফসল রূপের রানী জন্ম নেয় নিমোসিনের গর্ভে।

পাপ-পূণ্যের হিসাব আজো অস্পৃশ্য, অবোধ্য;  
স্বচ্ছ কাঁচের টুকরো বুকে বিঁধে-  
নিষ্পাপ হৃদয় ক্ষতবিক্ষত, রক্তাক্ত চূর্ণ-বিচূর্ণতায়।  
অশ্রুধারায় কোন রঙ এঁকে যায় অচ্ছ্যুত পরদেশী?  
পাপের কণা কোথায় বসত গড়ে,  
পূণ্য আসে কোন আলোকবর্ষ থেকে?  
অন্তরীক্ষের দ্বার খুলে নেমে আসুক অংশুমৎ-প্রপাত,  
সেই ধারায় ভেসে যাক শূচি-অশুচির সমূল,  
সাদা-কালোর হিসাব-নিকাশ।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af/#comments
