# অবেলার ডাক

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-25T05:34:31+00:00
- Updated: 2020-01-25T05:34:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95/

---

এতোগুলো বসন্ত ছুঁয়ে গেছে, তুমি আসোনি ~  
গোলাপের পাপড়ি ঝরে পড়েছে, ফিরে দেখোনি ~  
কত রোদ বৃষ্টি অপেক্ষা করেছি, দেখা মেলেনি ~  
নদির জল শুকিয়ে গেছে, তবুও খরা কাটেনি ~  
জোছনা মাখা চাঁদের মুখ, আমায় দেখেনি ~  
রাতের আঁধার শেষে, ভোর আসেনি ~  
শিউলিরা ঝরেছে দুই যুগ, গাঁথা হয়নি মালা ~  
কত পাখি গেছে উড়ে, কত মেঘ মালা ~  
ডাক পিয়নের ঝুলি ভরা খাম, কত নামে বেনামে ~  
অব্যক্ত কথা হয়নি লেখা, নিসঙ্গ সংগ্রামে ~  
কত স্বপ্ন দেখেনি আলো, বুক চিরে ~  
ফেরা হয়নি আমার, পাখিরা যখন নীড়ে ফিরে ~  
তবুও বুক বেঁধেছি, আশায় নিরাশায় ~  
ভেঙেছি, গড়েছি, পূর্ণতায় শূণ্যতায় ~  
আজ অবেলায় এসেছে তোমার ডাক ~  
অনাদায়ি প্রেম, থাক বুকে জমা থাক ~  
নতুন প্রেমে, নতুন গানে, আবার উঠি জেগে ~  
দুটি প্রাণে স্বপ্ন আঁকি, একাগ্র অনুরাগে ।।  
~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ২৪/০১/২০২০  
ঢাকা ।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95/#comments
