# অবেলার ডাক

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-01-24T05:00:44+00:00
- Updated: 2022-01-24T05:00:44+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-2/

---

 

এতোগুলো বসন্ত ছুঁয়ে গেছে,  তুমি আসোনি ~

গোলাপের পাপড়ি ঝরে পড়েছে,  ফিরে দেখোনি ~

কত রোদ বৃষ্টি অপেক্ষা করেছি,  দেখা মেলেনি ~

নদির জল শুকিয়ে গেছে,  তবুও খরা কাটেনি ~

জোছনা মাখা চাঁদের মুখ, আমায় দেখেনি ~

রাতের আঁধার শেষে,  ভোর আসেনি ~

শিউলিরা ঝরেছে দুই যুগ, গাঁথা হয়নি মালা ~

কত পাখি গেছে উড়ে,  কত মেঘ মালা ~

ডাক পিয়নের ঝুলি ভরা খাম,  কত নামে বেনামে ~

অব্যক্ত কথা হয়নি লেখা,  নিসঙ্গ সংগ্রামে ~

কত স্বপ্ন দেখেনি আলো,  বুক চিরে ~

ফেরা হয়নি আমার, পাখিরা যখন নীড়ে ফিরে ~

তবুও বুক বেঁধেছি,  আশায় নিরাশায় ~

ভেঙেছি,  গড়েছি,  পূর্ণতায় শূণ্যতায় ~

আজ অবেলায় এসেছে তোমার ডাক ~

অনাদায়ি প্রেম, থাক বুকে জমা থাক  ~

নতুন প্রেমে,  নতুন গানে,  আবার উঠি জেগে ~

দুটি প্রাণে স্বপ্ন আঁকি, একাগ্র অনুরাগে   ।।

~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২৪/০১/২০২০

ঢাকা ।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-2/#comments
