# অবুঝ প্রেমের গল্প

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2021-07-07T11:45:57+00:00
- Updated: 2021-07-07T11:56:18+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9d-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

এক বিশাল ঘন জঙ্গলে দুটি সুন্দর সাদা পায়রা বাস করে ।খুব সুখেই চলছে তাদের সংসার। ভালোবাসার কোন কমতি নাই।একজনের প্রতি অন্যজনের ভালোবাসা সবকিছুকেই যেন হার মানায়।সময়মত দুজনের খাবার একজনে ভাগ করে খায় তবুও কোনকিছুর অভাব নেই।এক বেলা খাবার না জুটলেও কারো প্রতি কারো কোন অভিযোগ নেই।হাসিখুশিতে চলছে দিনের পর দিন।একদিন মেয়ে পায়রাটি বলছে আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো ?

ছেলে পায়রাটি বলছে আমি তোমাকে বোঝাতে পারব না যে কতটুকু ভালবাসি। তবে আমি এটুকু বিশ্বাস করি আমি তোমাকে জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি ।

তখন মেয়ে পায়রাটি বলল নিজের জীবনের চেয়ে কি কাউকে কেউ ভালবাসতে পারে ?

তখন পুরুষ পায়রাটি বলল আমার জীবন তো তুমি।

মেয়ে পায়রাটি বলল আমার মাঝে এমন কি আছে যে তুমি আমাকে এত ভালোবাসো ।

পুরুষ পায়রাটি বলল তোমার মাঝে কি আছে আমি জানিনা ।সত্যি আমি জানিনা ।তবে এটুকু জানি আমি তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালবাসি এবং এই ভালবাসায় কোন খাদ নেই।

মেয়ে পায়রাটি অনেক খুশি হলো। এরপর বলল তবুও আমার অনেক ভয় হয় যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও।

তখন পুরুষ পায়রাটি তার দু’টি ডানাই ভেঙ্গে ফেলল।

মেয়ে পায়রাটি বলল একি করলে তুমি।তোমার ডানা ভাঙলে কেন?তুমিতো আর কোনদিন উড়তে পারবে না।

তখন পুরুষ পায়রাটি বলল যেন উড়তে না পারি এজন্যই তো ডানা ভেঙ্গে ফেললাম। উড়তেও পারবো না আর তোমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নও আসবে না।

মেয়ে পায়রাটি অনেক খুশি হলো আর বলল সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো আমি বুঝতে পারিনি এতদিন ।

এভাবেই গেল আরো কয়েকটা দিন।একদিন জঙ্গলে হঠাৎ ঝড় এলো অনেক গাছপালা ভেঙ্গে যাচ্ছে তখন মেয়ে পায়রাটি বলল আমার অনেক ভয় করছে।কি করবো বুঝতে পারতেছি না। গাছপালা তো সব ভেঙে যাচ্ছে।ভয় কন্ঠে  বলল তুমিতো উড়তেও পারবেনা।বিপদ আসতেছে এখন কি করবো?

পুরুষ  পায়রাটি বলল ভয়ের কোন কারন নেই ।চিন্তা করোনা আমি তো আছি তোমার পাশে।কি বলি মনোযোগ দিয়ে শোনো।তুমি কোন নিরাপদ জায়গায় উড়ে যাও।বিপদ কেটে গেলে আর ঝড় থেমে গেলে পরে এসো। আমি এখানেই থাকি।

এই কথা শুনে  মেয়ে পায়রাটি উড়ে গেল নিরাপদ স্থানে।একটানা দু দিন ঝড় বৃষ্টি হলো।দুদিন পর মেয়ে পায়রাটি ফিরে এলো বাসায়।এসে দেখলো পুরুষ পায়রাটি নেই।চারপাশ খুজে এরপর দেখল গাছের নিচে মরে পড়ে আছে।

তখন মৃত পুরুষ পায়রাটির কাছে গিয়ে  মেয়ে পায়রাটি কাঁদতে লাগল।কাঁদতে কাঁদতে হঠাৎ মেয়ে পায়রাটি দেখল মাটিতে লেখা————–‘

“হাজার বিপদেও বীরের মত লড়াই করে বেঁচে থাকতাম যদি তুমি আমার পাশে থাকতে”?

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9d-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
