# অবিবাহিত বাবা (০৩)

- Author: [রাফি আরাফাত](https://sonelablog.com/author/rafi-arafat/)
- Published: 2019-07-23T22:00:00+00:00
- Updated: 2019-07-23T22:00:00+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a7%a6%e0%a7%a9/

---

সেদিন আরিয়ান জোর করা সত্বেও আমি তাকে তার আন্টির সাথে দেখা করাতে নিয়ে যাই নি। অভিমানী আরিয়ানের সাথে আজ পথ চলা—-

– বাবা তুমি ভালো না।  
– কেন?  
– তুমি আমাকে আন্টির কাছে নিয়ে যাও নি।  
– আমি নিয়ে যাইতে চেয়েছিলাম, কিন্তু তোমার আন্টি তো মানা করে দিলো।  
– কেন?  
– তোমার আন্টি বললো তার নাকি লজ্জা করে তোমার সামনে আসতে।  
– লজ্জা কি বাবা?  
– বড় হও তখন বুজবা বাবা।  
– বাবা আমি বড় হবো কবে?  
– এইতো আর বেশিদিন না বাবা।  
– বাবা আমি বড় হয়ে যখন লজ্জা মানে কি জানবো তখন কি আন্টি আমার সাথে কথা বলবে?  
– হ্যাঁ, অবশ্যই বলবে।কেন বলবে না।  
– আচ্ছা বাবা সবাই ছোট বাচ্চাকে কষ্ট দেয় কেন?  
– কই দেয় না তো।  
– দেয় তো বাবা।তাই তো ছোটদের সাথে মা দেখা করতে চায় না। আন্টি লজ্জা পায়।কিন্তু কেউ ছোটদের কথা ভাবে না।  
– চলো সামনে মাকে দেখি।  
– আমি জানি বাবা আজও মাকে পাবো না।  
– কিভাবে বুজলে তুমি?  
– মা আমি বড় না হওয়া পর্যন্ত কোনদিন আসবে না।জানি আমি।  
– কিন্তু তার আগেই আমরা খুজে বের করবো বাবা।  
– আচ্ছা বাবা আন্টি প্রতিদিন রাতে কেন আসে? দিনে কেন আসেনা?

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a7%a6%e0%a7%a9/#comments
