# অবিবাহিত বাবা (০১)

- Author: [রাফি আরাফাত](https://sonelablog.com/author/rafi-arafat/)
- Published: 2019-07-21T21:29:14+00:00
- Updated: 2019-07-21T21:29:14+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a7%a6%e0%a7%a7/

---

সব সম্পর্কের উপসংহারে বাস্তবতার জয় হয়না, কিছু সম্পর্কের উপসংহারে বাস্তবতা লজ্জা পেয়ে মুখ লুকায়।

– বাবা আজও কি তাহলে মাকে খুজে পাবো না?  
– হুম দেখি আজ হয়তো পেয়ে যাবো বাবা।  
– আচ্ছা বাবা,মা কি আমাকে ভালবাসে না?  
– এসব কি বলো তুমি?অনেক ভালবাসে তোমাকে তোমার মা।  
– তাহলে কেন আমার কাছে থেকে লুকিয়ে আছে বলো?  
– লুকিয়ে কই আছে,হয়তো তোমাকে আড়াল থেকে সবসময় দেখে!  
– তাহলে আমার সামনে আসে না কেন?  
– আচ্ছা চলো সামনের দিকে যাই বাবা।যদি মা সামনে থাকে।  
– বাবা তুমি কিন্তু আমার কথার উত্তর দিলা না।  
– তুমি বড় হও তাহলেই তোমার সামনে আসবে বাবু।  
– কেন বড় না হলে মনে হয় আসা যায় না?তাহলে আমার স্কুলের বন্ধুদের মা আসে কেন?ওরাও তো ছোট।  
– তোমার মা সবার থেকে আলাদা যে তাই।  
– আমার মা সবার থেকে বেশি আমাক ভালবাসে তাই না বাবা।  
– হ্যাঁ (চোখের এক কোনায় পানি জমে)।  
– বাবা আমরা প্রতিদিন রাতে মাকে খুজতে আসি কেন?  
– তোমার মা রাত পছন্দ করে তাই।  
– কিন্তু বাবা দিনে তো আলো আছে।দিনে খুজলে মাকে সহজে পাওয়া যাবে তাইনা।  
– কিন্তু তোমার মা তো দিনে বার হয়না বাবু।  
– ওহ,বাবা আজও কি তাহলে মা কে পাবো না খুজে?  
– পাবো বাবা একদিন।চলো এখন বাসা ফিরে যাই।অনেক রাত হয়েছে বাবু।  
– বাবা তুমিও কি আমাকে রেখে মায়ের কাছে চলে যাবা?তুমি গেলে কিন্তু আমি একাই রাতে খুজতে বের হতে পারবো না বাবা।আমার ভয় করবে তো।  
– না বাবা,কখনো যাবো না।  
– তাহলে প্রতি রাতে আমাকে ছেড়ে কোথায় যাও বাবা তুমি?

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a7%a6%e0%a7%a7/#comments
