# অবাধ্য

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2012-11-05T15:35:03+00:00
- Updated: 2012-11-05T15:35:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- Tags: কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af/

---

চোখ দুটোকে বললাম ,  
অতো স্বপ্ন দেখিস কেন ?  
এবার একটু বাস্তবটাকে দেখ ।

আমার ঠোঁট দুটোকে বললাম ,  
নিশ্চুপ থাক ।  
চাওয়া-পাওয়ার দরজাটাকে বন্ধ করে দে ।

কন্ঠটাকে বললাম ,  
আর কোনো চিৎকার নয় ,  
ক্রোধ নয় ।  
নীরবতা দিয়ে ঢেকে রাখ মুখ ।

হাত দুটোকে বললাম ,  
ব্যথা দিসনা ,  
আর নিজেও ব্যথা নিসনা ।

পা দুটোকে বললাম ,  
সাবধানে পা ফেলিস ।  
খুব দ্রুততার সাথে , কিন্তু হোঁচট না খেয়ে পথ চলিস ।

ছোট্ট এই হৃদয়টাকে বললাম ,  
নীরবে সয়ে যেতে…  
যতো যন্ত্রণা-কষ্ট-অভিমান-রাগ-ক্ষোভ ।

নিজের আদলে গড়া এই মনটাকে বললাম ,  
নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে নে ।  
কে শোনে কার কথা !

এই আমার আমিটা বড়ো অবাধ্য ।  
কিছুতেই বোঝাতে পারিনা ও যে একদিন মারাত্মক একাকী হবে ।

হ্যামিল্টন , কানাডা  
১-লা নভেম্বর , ২০১২ ইং ।

[!\[.\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2012/11/522807_4500349863223_83548834_n11.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2012/11/522807_4500349863223_83548834_n11.jpg)

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af/#comments
