# অবাঞ্ছিত জীবন (সনেট)

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-08-23T01:08:26+00:00
- Updated: 2022-08-23T01:08:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f/

---

আষাঢ়ে বাদলা দিনে ফুটো চালা বেয়ে  
সফেদ পাড়নে পড়া ফোঁটা ফোঁটা জল,  
চৈত্রের দুপুরে সবে ভাত ঘুম পেয়ে  
তখনই কর্কশে আসা কিশোরের গল।

চুপিসারে ছুটে চলা নিশাচরী মনে  
নীরদের আড়ে জেগে উঁকি দেয়া চাঁদ,  
উপহারে পাওয়া সোনা পোড়ানের ক্ষণে  
ভরি থেকে উড়ে যাওয়া তেরো আনা খাদ।

জীবনের পথে তুলে মুসিবত বালা  
প্রবাহের বুকে তবু সঁপে চলে যদি,  
চলনে কেউ বা তাতে অতি সরু নালা  
পরহিতে কেউ হয় বয়ে চলা নদী।

শয়ন যদি বা হয় শুধু এক কাত,  
পোহানো যায় কি ঠেলে আধো জাগা রাত!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f/#comments
