# অবহেলিত স্বপ্ন

Author: নূর হোসেন
Published: 2020-03-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/03/images-1-2.jpeg)আজকের আমি ম্লান মসলিন  
তোমার বাহারি সাজ সজ্জায়-  
চাপা পড়ে গেছি আড়ালে,  
নিয়তির কষাঘাতে জরাজীর্ণ!  
আনকোরা স্পর্শ খুঁজে পোড়ামন।

অাক্ষেপ বার বার মুছে দেয়  
স্বপ্নের স্মারক স্মৃতি-  
জীবনের রঙিন প্রচ্ছদে মোড়া  
হরেক শব্দের কষ্টের উৎস,  
যার প্রতিটি মুহূর্ত অনবরত-  
পদদলিত করে জমানো সুখ।

তবুও হতাশ নয়নে অশ্রু চেপে  
গেয়ে যাই পরিবর্তনের সুর-  
পুঁজিবাদের নকল অাশ্বাসে,  
অথবা নষ্টদের দানবমুঠোতে  
বিলিয়ে দেই নিজের সর্বস্ব!  
অস্তিত্ব লালনের তাগিদে-  
রক্ত, বর্ণ বিক্রি করে কিনি  
কাগজের নোট।
