# অবসর

Author: মনির হোসেন মমি
Published: 2020-11-29
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%b0/

আমাকে একটু অবসর দিবে  
এক খন্ড অবসর!  
জন্ম থেকে;  
অগ্ন্যুৎপাতে জ্বলা জ্বালা মুখগুলোর প্রশান্তির তরে,  
একটু অবসর-বড় প্রয়োজন।

আমাকে একটু অবসর দিবে  
একখন্ড অবসর!  
জীবন সংগ্রামে;  
সোনার চামচ মুখে নিয়ে হয়নি যার জন্ম-  
ক্লান্ত পরিশ্রান্তে একটু অবসর-দিবে কী আমায়।

আমাকে একটু অবসর দিবে  
এক খন্ড অবসর,  
বে-হিসাবী সময় জ্ঞানহীন;  
জীবনের হিসাবের খাতাটা বেলা শেষে শুন্যে,  
প্রজন্মের জবাবে;অপরগতায় চাইছি অবসর।

আমাকে একটু অবসর দিবে  
একখন্ড অবসর,  
পার্থীব যাপিত জীবন অমিলে  
সাম্যহীনতায়;  
এই দৃশ্য সয়না মনে-চাইছি অবসর।

আমাকে একটু অবসর দিবে  
একখন্ড অবসর,  
ভাগ্য বিড়ম্বনায়;  
শুরু থেকে শেষ-শেষ থেকে শুরু,  
জন্মান্তরে;যার সম্বল কেবলি চোখের জল-প্রয়োজন একটু অবসর।

আমাকে একটু অবসর দিবে  
একখন্ড অবসর,  
জীবনের লক্ষ্য;  
অবশেষে গ্রাম্য প্রবাদ ‘না হলাম আউল্লা-না হলাম জাউল্লা,  
লক্ষ্য বিচ্যুতিতে আফসোস অনুশোচনা হতে চাই যে অবসর।

আমাকে একটু অবসর দিবে  
একখন্ড অবসর,  
সঞ্চিত;  
জীবনের রঙ্গ মেলার সাঙ্গের শেষ প্রান্তে প্রভু,  
কুড়ানো পাপের দাও মুক্তি -দাও একটু ভুবন সমাপ্তির অবসর।  
আমাকে একটু অবসর দিবে  
একখন্ড অবসর।।

…………………………………………………………
