# অবসন্ন সূর্যাস্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-07-08T14:21:07+00:00
- Updated: 2020-07-08T15:53:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/

---

 

সারি সারি দীর্ঘ-পথে  
ক্রমশ বিস্তৃত লতাপাতা-ঝোপঝাড়ে,  
কণ্ঠ রোধের অকাল বৃষ্টি বন্যা দেখে দেখে  
হেঁটে-হেঁটে বিরূপ নিষ্ঠুর প্রকৃতিতে,  
সপে যায় তুচ্ছ এ প্রাণ;

এ জীবন এখন যেন শুধুই চুপ থাকা  
চুপচাপ দেখে যাওয়া;  
সুখ-নিদ্রার আকাঙ্ক্ষা যেন অলৌকিক পাওয়া  
নির্বোধ অজ্ঞানতা এখন আকাশ ছোঁয়া,  
রুষ্ট-ক্রুদ্ধ ক্ষুধার আহার্য  
হৃদয়-আগুন-চুল্লিতে আর জ্বালানো হয় না।

অবসন্ন সূর্যাস্তের প্রতিধ্বনি আমার এই  
হাঁটা পথে হেঁটে যায় পাশাপাশি।

ছবি নেট থেকে।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/#comments
