# অবসন্ন শরৎ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-10-15T11:21:14+00:00
- Updated: 2019-10-15T11:21:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e/

---

 

স্বাদ আসা দেহ-প্রাণ এখন নুইয়ে পড়েছে  
পাড়াগাঁয়ের পথে পথে, শহরে শহরে-ও  
শ্রান্ত-ক্ষান্ত উৎসব শেষে;

আবার আসবে সে উৎসব এলে  
জোয়ারের উঠোন পেলে  
ঝরে পড়া রূপ নিয়ে;

উৎসব আজ বিকলাঙ্গ প্রায়  
দুরন্ত সিঁদুরের ফলন্ত শরীরী ঘ্রাণে আহ্লাদ হাসে না,  
বিবস্ত্র অবসাদে ঢেকে ফেলেছে সাধের ভাঁড়ার ঘর।

হে নক্ষত্র রাত ফিরে এসো আবার  
আনকোরা অনাকার হেমন্ত-হাওয়ার জ্বলে ওঠা  
প্রচ্ছন্ন উল্লাস-পুনরুত্থান নিয়ে শরৎ-শেষে  
কোন এক হেমন্তে;  
অন্তহীন-আশা-ভালোবাসার উচ্ছল উদ্দীপনা নিয়ে  
নিস্তব্ধ দুপুর কিম্বা সাঁঝের স্বপ্ন-বাসরের মত,  
যেখানে নেই ঢেলে-দেওয়া অসীম শূন্যতা।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e/#comments
