# অবশেষে সোনেলায় আইডি করলাম

Author: আনন্দধারা বহিছে ভুবনে
Published: 2013-06-14
Category: একান্ত অনুভূতি, বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be/

[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/06/Green__by_bug_in_my_eye-300x225.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/06/Green__by_bug_in_my_eye.jpg)

আমি সজীব ।  
শুধুই সজীব নামে পরিচিত হতে চাই এখানে । ব্লগার সজীব , একটু গর্বও লাগছে নামের পূর্বে ব্লগার লেখায় 😛  
কয়েকজন বন্ধুর কাছে শুনে এখানেই ব্লগার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেললাম ।  
তেমন কিছুই জানিনা এ সম্পর্কে । কিছুটা ভীতিও কাজ করছে ।  
পাঁচ ফেব্রুয়ারীর পরে শাহাবাগের আন্দোলন আমাকে ব্লগ সম্পর্কে আগ্রহী করেছে । আন্দোলন আশা এবং স্বপ্নের বীজ বপন করেছে আমার মনে ।

মুলত পাঠক আমি । নিজে তেমন কিছু লিখতে পারিনা । তবে লেখার চেষ্টা করবো । ভালো বা খারাপ হোক লিখতে থাকবো 🙂  
সবার সহযোগিতা কামনা করছি ।
