# অবশেষে আমি ফেইসবুকে

- Author: [সোনেলা রোদ্দুর](https://sonelablog.com/author/admin1/)
- Published: 2014-05-20T16:13:15+00:00
- Updated: 2014-05-20T16:16:42+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/10177496_1393370477615631_8580679318358576274_n-lilabati.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/10177496_1393370477615631_8580679318358576274_n-lilabati.jpg)

অবশেষে ফেইসবুক আইডি খুলেই ফেললাম 🙂  
কিন্তু সমস্যা একটি হয়ে গিয়েছে । নাম হয়ে গিয়েছে লীলাবতী বতী :p কত চেষ্টা করলাম একটা বতী আর বাদ দিতে পারলাম না । ইচ্ছে হয় একটি বটি দিয়ে শেষের বতীকে কুপিয়ে কুপিয়ে আলাদা করে দেই , কিন্তু পারিনা । ৬০ দিন নাকি অপেক্ষা করতে হবে ।

ফেইসবুক আপডেট:  
১। আজ পর্যন্ত আমার বন্ধুর সংখ্যা ৫৩ জন । কত্ত বন্ধু আমার 🙂  
২। ইনবক্স বুঝতে তিনদিন লেগেছে । কিন্তু ইনবক্স বুঝে দুইজন বন্ধুর ওয়ালে উত্তর দিয়ে ফেলেছি :p  
৩ । আমার ছোট ভাই আমার আইডি করে দিয়েছে । ১০০ টাকা নিয়েছে দুষ্টটা । সোনেলায় জেনেছিলাম ৫০০ বা ১০০০ টাকা লাগবে । ছোট ভাইকে বলায় সে বললো ‘ আপু আমাকে ১০০ টাকা দাও , আমি বাইরে থেকে করিয়ে এনে দিচ্ছি ‘ । এখন জেনে গিয়েছি  ফেইসবুক আইডি করতে কোনো টাকা লাগেনা 😀  
৪ । সবাই ঘন ঘন Status  পালটায় 🙂 মজাই লাগে দেখতে ।

[**আমার ফেইসবুক আইডি দেখার জন্য এখানে ক্লিক করুন ।**](https://www.facebook.com/lila.bati.167)

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87/#comments
