# অবশেষের শীতল প্রশান্তি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-02T06:40:21+00:00
- Updated: 2021-08-02T05:49:26+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

---

না-থামা-বৃষ্টি হয়ে এসো আবার  
যেমন এসেছিলে সেই সে-বার,  
হয়ে যাক একটু লেনদেন, সন্ধি গড়ার;

বখে যাওয়া দমকা/ইঁচড়ে-পাকা বাতাস  
সে তো থাকেই প্রতিপক্ষের মত!

নিয়তি ভেবে ঘাসের উপর বিছিয়ে  
দিতে পার, ফোঁটা ফোঁটা হীরক-কণা  
অনিন্দ্য সৌন্দর্যের বন্ধুত্বে, দ্বন্দ্ব মিটিয়ে;

চাঁদ-কে জড়িয়ে ধরা দূর-মেঘ  
বৃষ্টি হয়ে এসো, হেঁটে বেড়ানো ফুলের সাথে,  
উচ্ছ্বসিত অত্যুজ্জ্বলতায়, আলো আধারের গোধূলিতে;

তারপর অবশেষে, শীতল প্রশান্তিতে,  
চোখ মেলি জীবনের গভীরতম প্রবহমানতায়  
অকালমৃত্যু-রোধী হয়ে, হৃদ-রঙের বর্ণ-বিভায়।

[গান](https://www.youtube.com/watch?v=J3TQnGAbH3U) ও ছবি নেটের।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/#comments
