# অবরুদ্ধ

Author: শান্ত চৌধুরী
Published: 2020-10-03
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/

অবরুদ্ধ আজ চোখ

কোথাও নিয়ন্ত্রণ নেই !

বধির আজ কান

কোথাও প্রবেশ অধিকার নেই !

উৎসব নেই !

উল্লাস নেই !

প্রেয়সী নেই !

অবরুদ্ধ!

সব কিছু অবরুদ্ধ ।

মঞ্চ নেই !

সমাবেশ নেই !

লংমার্চ নেই !

সব কিছু অবরুদ্ধ ।

অবরুদ্ধ, প্রেমিক !

অবরুদ্ধ, ভালোবাসা

জঞ্জাল আর

মুখোশের আড়ালে।
